রোজদিন ডেস্ক, কলকাতা:- বিধ্বংসী আগুন ঝাড়খণ্ডে। দেওঘর জেলার যশিডিতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল) সংলগ্ন একটি পার্কিংয়ে মঙ্গলবার ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যে চারদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়। খবর দেওয়া হয় দমকলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য জোরকদমে চেষ্টা চালাচ্ছে দমকলের একাধিক ইঞ্জিন।
যেখানে আগুন লেগেছে তার পাশেই বাদলডিহি গ্রাম। জীবনহানি এড়াতে গ্রাম খালি করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ জানিয়ে আগুন যাতে আর বড় আকার ধারণ করতে না পারে তার জন্য তেলের সব ট্যাঙ্কার সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গোটা বিষয়টির দিকে নজর রাখছে সাব-ডিভিশনাল অফিসার রবি কুমার এবং তাঁর টিম।

Be the first to comment