প্রায় দেড় বছর পর বিশ্বভারতীর স্থায়ী উপাচার্য হলেন ডাক্তার প্রবীর কুমার ঘোষ

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- প্রায় দেড় বছর পর স্থায়ী উপাচার্য পেল বিশ্বভারতী। ড. প্রবীর কুমার ঘোষকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। ৫ বছর তিনি এই পদে আসীন থাকবেন।

বিশ্বভারতীর কর্মসচিব অশোক মাহাতো মঙ্গলবার জানান, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানেই বিশ্বভারতীর স্থায়ী উপাচার্য পদে ড. প্রবীর কুমার ঘোষ নাম ঘোষণা করা হয়েছে। প্রবীর কুমার ঘোষ বিশ্বভারতীর প্রাক্তনী। ১৯৮১ সাল থেকে ৮৫ সাল পর্যন্ত তিনি বিশ্বভারতীর কৃষি বিভাগের ছাত্র ছিলেন। তিনি ছত্তিশগড়ের রায়পুরের আইসিএআর -এর উপাচার্য হয়েছিলেন। এ বার বিশ্বভারতীর স্থায়ী উপাচার্য পদের দায়িত্ব পেলেন।

বিস্তারিত আসছে…

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*