প্রয়াত হলেন কোচবিহার জেলার অবিসংবাদী কমিউনিস্ট নেতা, প্রাক্তন মন্ত্রী দীনেশ ডাকুয়া

Spread the love

রোজদিন ডেস্ক : প্রয়াত হলেন সিপিএম নেতা দীনেশ ডাকুয়া। বুধবার সকালে কলকাতার এনআরএস হাসপাতালে প্রয়াত হয়েছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। বার্ধক্যজনিত কারণে দীর্ঘ দিন ধরেই ভুগছিলেন, চিকিৎসা চলছিল কলকাতার হাসপাতালে। সোমবার সকাল ১১টা ১০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

উল্লেখ্য, রাজবংশী সম্প্রদায়ের সদস্য হিসাবে তিনিই প্রথম রাজ্য মন্ত্রিসভায় প্রথম স্থান পেয়েছিলেন। স্বাধীনতার পর দীনেশ বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত হন। ছাত্র সংগঠন দিয়ে পথচলা শুরু হয় তাঁর। পাশাপাশি আইন পাশ করে মাথাভাঙাতেই ওকালতি শুরু করেন তিনি। উত্তরবঙ্গের রাজনীতিতে বরাবরই সক্রিয় ছিলেন। প্রথমে সিপিআই দলের সঙ্গে যুক্ত থাকলেও, ১৯৬৪ সালে সিপিআইএম দল গঠনের পর সেখানে যোগদান করেন উত্তরবঙ্গের এই নেতা।

১৯৭২ থেকে টানা ২০০৬ সাল পর্যন্ত মাথাভাঙার বিধায়ক ছিলেন তিনি। ১৯৮৭ সালে তৃতীয় বার বামফ্রন্ট সরকার গঠিত হলে জ্যোতি বসুর মন্ত্রিসভায় তফসিলি জাতি এবং উপজাতি সম্প্রদায় উন্নয়ন দফতরের মন্ত্রী হন। পরে অনগ্রসর সম্প্রদায় উন্নয়ন দফতরের দায়িত্বও তাঁকে দেওয়া হয়েছিল। দীনেশ ডাকুয়া মরণোত্তর দেহদান করে গিয়েছেন। তাঁর সিদ্ধান্তই মানতে চায় আলিমুদ্দিন স্ট্রিট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*