রোজদিন ডেস্ক : বিহারের মতো পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন হবে। ইতিমধ্যেই তা জানিয়েও দিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে কমিশনের তরফে ২০০২-এর ‘ইলেক্টরাল রোল’ প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় নাম নেই তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের মায়ের নাম। এমনই দাবি করলেন তিনি।
এদিন সাংসদ বলেন, ‘২০০২ সালের ভোটার তালিকায় আমার মায়ের নাম নেই। তা হলে তিনি কি ভারতীয় নন? যদি তা না হয়, তা হলে ভারতীয়দের নাগরিকদের ভোটে জয়ী সকল সাংসদ-বিধায়কের পদত্যাগ করা উচিত। সর্বপ্রথমে পদত্যাগ করা উচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।’
বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি শ্রমিকদের হেনস্থার অভিযোগে আগামী ৩০ এবং ৩১ আগস্ট গান্ধীমূর্তির পাদদেশে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। আর তারই পূর্ব প্রস্তুতি সভা ছিল আমডাঙায়। সেখানেই তৃণমূল সাংসদ পার্থ বলেন, ‘আমার মায়ের নাম নেই। আমার মা কেন, অনেক লোকেরই নাম নেই বলে আমি শুনলাম।’

Be the first to comment