আপনারা যারা যেখানে কাজ করছেন, দায়িত্ব নিয়ে কাজ করুন। সেখানে বিরোধী দলের কর্মী-নেতাদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখুন এবং চেষ্টা করুন সিপিএম, কংগ্রেস, তৃনমূলের লোকদের বিজেপিতে নিয়ে আসার। শনিবার দলে নতুনদের উদ্দেশ্যে রুদ্ধদ্বার বৈঠকে এমনই বার্তা দিলেন বিজেপির সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক শিবপ্রকাশ।
পাশাপাশি তিনি আরও বলেন, ভোটের দিন প্রত্যেক বুথে বিজেপি এজেন্ট থাকতে হবে।লোকসভা ভোটের মতো কোনো বুথ যেনো এজেন্ট ছাড়া না থাকে। বিধানসভা ভোটে এই চিত্র যাতে না হয় তার প্রস্তুতি শুরু করুন।

Be the first to comment