গোটা সপ্তাহ জুড়ে জেলায় জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা, মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:– আগামী সপ্তাহের শুরুতে সোমবার নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর প্রভাবে আগামী সপ্তাহে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ রাজ্যের আট জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি। সমুদ্র উত্তাল থাকায় রবিবার থেকে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।
আজ কলকাতায় দিনের শুরুতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। বেলা যত গড়াবে, সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছবে প্রায় ২৯ ডিগ্রি সেলসিয়াসে। দিনভর, গড় তাপমাত্রা থাকবে প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর্দ্রতা থাকবে প্রায় ৯০%।
রবিবার মেঘলা আকাশ। বৃষ্টির পরিমাণ বাড়বে। পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলারতে কিছু কিছু অংশে ২০০ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা। জারি করা হয়েছে কমলা সতর্কতা। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে।
অন্যদিকে সোমবার থাকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। মূলত মেঘলা আকাশ থাকবে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*