তমলুকে বিজেপির মিছিলে শর্তসাপেক্ষে অনুমতি হাইর্কোটের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- তমলুকে বিজেপির মিছিলের অনুমতিতে ‘না’ ছিল পুলিশের৷ এরপরই অনুমতি পেতে হাইর্কোটের দ্বারস্থ হয় গেরুয়াশিবির ৷ তবে আগামীকাল তমলুকে শুভেন্দুর অধিকারীর মিছিলের শর্তসাপেক্ষে অনুমতি দেয় কলকাতা হাইর্কোট। রাজবাড়ি থেকে হাসপাতাল পর্যন্ত মিছিলের অনুমতি৷ তবে স্কুলের সামনে কোনও মাইক বাজানো যাবে না৷

দোল উৎসবের দিন হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে এই পদযাত্রার আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে। মিছিলে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বিজেপির পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত তমলুকের রাজবাড়ি ময়দান থেকে হাসপাতাল মোড় পর্যন্ত মিছিলের অনুমতি চেয়ে পুলিশের কাছে প্রথমে দ্বারস্থ হয় বিজেপি। কিন্তু পুলিশ অনুমুতি না দেওয়ায় আদালতের স্মরণাপন্ন হয় বিজেপি। আর সেই মামলাতেই হাইকোর্টে ধাক্কা খেলো রাজ্য। রাজ্য পুলিশ মিছিলে অনুমতি না দিলেও, হাইকোর্ট সেই অনুমতি দিয়ে দিল। কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি হয়, এবং আদালত বিজেপিকে মিছিলের অনুমতি দেয়। তবে অনুমতি মিলেছে শর্তসাপেক্ষে। আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে মিছিলে সর্বোচ্চ ২০০০ জন অংশ নিতে পারবে, তবে প্রয়োজনে সংখ্যাটা ১০০০-এ সীমাবদ্ধ রাখতে হবে। রুট পরিবর্তন করা যাবেনা, নির্ধারিত রুটেই মিছিল করতে হবে। মিছিলের সময়সীমা আদালতের পক্ষ থেকে দুপুর ১টা থেকে ২:৩০ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আয়োজকদের মধ্যে ১০ জনের নাম আদালতে জমা দিতে হবে। বিশৃঙ্খলা এড়াতে পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে। এমনকি, কোন স্কুলের সামনে করা যাবেনা মাইকিং বা স্লোগান। পাশাপাশি মিছিলের জন্য ট্রাফিক ব্যবস্থার কোন সমস্যা না হয় সেদিকেও নজর রাখতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*