উত্তরপত্রের শেষ লাইনে থাকবে পরীক্ষকের সই, নয়া নিয়ম সংসদের

Spread the love

রোজদিন ডেস্ক : অনিয়ম রুখতে পরীক্ষার হলেও এবার আরও কড়া বিধি চালু করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এক বিজ্ঞপ্তিতে সংসদ জানিয়েছে, পরীক্ষার্থীরা তার উত্তরপত্রের ঠিক যে লাইনে বা যে স্থানে লেখা শেষ করবেন, ইনভিজিলেটরকে ঠিক সেখানেই স্বাক্ষর করতে হবে। এতদিন খাতার একদম শুরুতেই সই করতেন গার্ডরা। কিন্তু এবার সেই নিয়মেই বদল আনা হয়েছে। মূলত পরীক্ষার খাতা সংক্রান্ত আইনি জটিলতা ও বিভ্রান্তি এড়াতেই এই নিয়ম। অনেক সময় পরীক্ষার্থীরা আশানুরূপ নম্বর না পেলে খাতা চ্যালেঞ্জ করেন বা আরটিআই করেন। সেক্ষেত্রে অনেক পরীক্ষার্থী অভিযোগ করে লুজ শিট খাতা থেকে হারিয়ে গেছে। মূলত এই বিতর্ক এড়াতেই এই নিয়ম আনল সংসদ। সে ক্ষেত্রে ওই স্বাক্ষরই প্রমাণ দেবে যে ঠিক কোন জায়গায় উত্তর শেষ হয়েছে। ২০২৬ সালের উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার থেকে এই নিয়ম কার্যকর হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*