ছাব্বিশের ভোটের আগে বড়সড় প্রশাসনিক রদবদল

Spread the love

রোজদিন ডেস্ক : বিধানসভা নির্বাচনের মুখে এসে রাজ্য প্রশাসনের শীর্ষস্তরে বড়সড় রদবদল সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সোমবার কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের তরফে একাধিক বিজ্ঞপ্তি জারি করে মোট ৬৪ জন আইএএস ও আইপিএস পদমর্যাদার আধিকারিকের বদলির নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে একাধিক জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও শীর্ষ প্রশাসনিক আধিকারিকের পদে রদবদল ঘটেছে।

এই রদবদলের মধ্যে উল্লেখযোগ্য কলকাতার পুর কমিশনার ধবল জৈনকে পাঠানো হয়েছে বীরভূমের জেলাশাসক পদে। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তকে আনা হল কলকাতার পুরকমিশনারের দায়িত্বে। কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মীনা যাচ্ছেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক হয়ে। হিডকোর ম্যানেজিং ডিরেক্টর শশাঙ্ক শেট্টির স্থলাভিষিক্ত হলেন মুর্শিদাবাদের জেলাশাসক রাজশ্রী মিত্র। মুর্শিদাবাদের নতুন জেলাশাসক হয়েছেন নিতিন সিংঘানিয়া। দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গয়ালকে পাঠানো হল মালদহের জেলাশাসকের পদে। এছাড়া উত্তর ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক মণীশ মিশ্র হচ্ছেন কোচবিহারের জেলাশাসক। বসিরহাটের অতিরিক্ত জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্করকে পাঠানো হয়েছে ঝাড়গ্রামের জেলাশাসক পদে। ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়ালকে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের বিশেষ সচিব পদে আনা হল। বীরভূমের জেলাশাসক বিধান রায়কে পাঠানো হয়েছে খাদ্য ও সরবরাহ দফতরের বিশেষ সচিব পদে। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজিকে পুর ও নগরোন্নয়ন দফতরের বিশেষ সচিব করা হয়েছে। শিল্প ও বাণিজ্য দফতরের বিশেষ সচিব রাজু মিশ্র হলেন কোচবিহারের নতুন জেলাশাসক। স্বাস্থ্য দফতর থেকে ইউ আর ইসমাইলকে পাঠানো হল পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পদে। পুরুলিয়ার জেলাশাসক রজত নন্দাকে পাঠানো হল পর্যটন দফতরে।১০ জন আইএএস আধিকারিককে অফিসার অন স্পেশ্যাল ডিউটির পদ থেকে মহকুমাশাসক পদে পাঠানো হয়েছে। আরও ১৫ জন আইএসএস ও ২২ জন আইএসএ আধিকারিকের পদে বদল করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*