ভারত – পাক যুদ্ধ আসন্ন,কলকাতা থেকে সেনাবাহিনীর জন্য সংগ্রহ করা হল রক্ত,যা পাঠানো হবে সীমান্তে

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- পহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ ভারত-পাকিস্তান যুদ্ধ আসন্ন। তাই যেমন যুদ্ধে যুদ্ধ সামগ্রী থাকা বাঞ্ছনীয় তেমনি আগাম ভেবে সব কিছুর প্রস্তুতি নিয়ে নিতে হয়। আর এই অশান্তির আবহে সে কথা ভেবেই এবার বিশেষ উদ্যোগ নেওয়া হল রাজ্যে। সীমান্তে পাঠানোর জন্য সংগ্রহ করা হল রক্ত। ভারতীয় সেনাদের কাছে রক্ত পৌঁছে দিতে অভিনব রক্তদান শিবিরের আয়োজন করা হল দক্ষিণ কলকাতার পার্ক সার্কাসের ডন বসকো স্কুলে।বৃহস্পতিবার ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় হেডকোয়ার্টার ফোর্ট উইলিয়ামের অন্তর্গত কমান্ড হাসপাতালের আর্মি মেডিক্যাল কর্পসের চিকিৎসক এবং পুরুষ নার্সরা রক্ত সংগ্রহ করতে যান সেখানে।

উদ্দীপনী’ নামে এক সংগঠনের উদ্যোগে এই অভিনব রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই শিবির থেকে সংগৃহীত রক্ত পৌঁছে দেওয়া হবে সেনাবাহিনীর ব্লাড ব্যাঙ্কে। অনেকেই মনে করছেন, বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য সবরকম ভাবে প্রস্তুত থাকতে হবে। তাই রক্তের যাতে কোনওরকম খামতি না থাকে এবং জওয়ানদের প্রয়োজন হলেই যাতে দ্রুত প্রয়োজনীয় রক্ত পৌঁছে যায়, তার জন্যই এই উদ্যোগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*