রোজদিন ডেস্ক : আজ জন্মাষ্টমী! ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে দেশজুড়ে জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব জন্মাষ্টমী উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধীও।
নিজের এক্স হ্যান্ডেলে এদিন রাহুল গান্ধী লেখেন, “শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই উৎসব আপনাদের জীবনে নতুন উৎসাহ, আনন্দ এবং প্রচুর সুখ বয়ে আনুক।”
এদিন নিজের এক্স হ্যান্ডেলের প্রিয়াঙ্কা গান্ধী লেখেন, “নিজের লীলা দিয়ে সারা বিশ্বের মন জয় করা, ১৬টি কলায় সমৃদ্ধ যোগীরাজ ভগবান কৃষ্ণ ভক্তিময় ভারতীয় জীবনধারায় সর্বত্র বিরাজমান। তিনি জীবন-মৃত্যু, প্রেম-পরাক্রম, যুদ্ধ-শান্তি, ন্যায়-অন্যায়, শাসন-কর্ম, দর্শন-ধর্ম এবং সমগ্র ভারতীয়ত্বের পথপ্রদর্শক। কানহাইয়া জির কাছে সবার কল্যাণের জন্য প্রার্থনা করছি।
সকল দেশবাসীকে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা। জয় শ্রী রাধে কৃষ্ণ।”

Be the first to comment