প্রথমে আঙুল উঁচিয়ে শাসানি, তারপর রেফারির পেটে সজোরে লাথি তৃণমূলের পুর প্রধানের ভাইপোর; শাস্তির দাবী শুভেন্দুর

Spread the love

‎‎রোজদিন ডেস্ক :  প্রথমে আঙুল উঁচিয়ে শাসানি। তারপর রেফারির পেটে সজোরে লাথি। ঘটনাকে ঘিরে শোরগোল পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে। অভিযুক্ত রাজা খান মেদিনীপুর পৌরসভার তৃণমূলের চেয়ারম্যান সৌমেন খানের ভাইপো। তাঁকে গ্রেফতার করেছে মেদিনীপুর কোতওয়ালি থানার পুলিশ।

গতকাল ঘটনাটি ঘটে একটি ফুটবল ম্যাচের সময়। মেদিনীপুরের শহরের ওল্ড প্রদীপ সংঘ দীর্ঘদিন ধরেই চার্চস্কুল মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। রাজা খান ওল্ড প্রদীপ সংঘের সম্পাদক। এই টুর্নামেন্টে তাঁরও একটি টিম খেলছে। গতকাল তাঁর টিমের খেলার সময়ই রেফারির বিরুদ্ধে ভুল সিদ্ধান্তের অভিযোগ তুলে তাঁকে হেনস্থা করেন রাজা। সেই ভিডিও পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

জানা গেছে, আক্রান্ত রেফারির নাম লক্ষ্মণ মান্ডি। তিনি খড়্গপুর সাব ডিভিশন রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য। পাশাপাশি প্রাথমিক স্কুলের শিক্ষক। তাঁর উপর হামলা নিয়ে লক্ষ্মণ মান্ডি বলেন, “প্রথমে এক গোলে এগিয়ে ছিল রাজা খানের টিম। এরপর প্রতিপক্ষ গোলটি শোধ করে। কিন্তু রাজা খান দাবি করেন ওটি গোল নয়। তখনই আমাকে লাথি মারেন তিনি।” তিনি আরোও বলেন, “রাজা খানের টিম হেরে গেলে বাড়ি ফিরতে পারতাম না। “

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*