- বিহার কমর কস্কর হ্যায় তৈয়ার/রাহুল গান্ধীকে সাথ মিলকার /বাচানে আপনা মতাধিকার। আগামীকাল বিহারে এস আই আর এর বিরুদ্ধে মানুষের বৈধ ভোটাধিকার প্রয়োগের দাবিতে রাহুল গান্ধী সভা শুরু করবেন। ভোটার অধিকার যাত্রা। প্রসঙ্গত বিহারে ভোটের আবহে রাহুলের এই যাত্রা নিয়ে রাজনৈতিক মহলে যথেষ্ট আগ্রহ রয়েছে।
- স্বাধীনতা দিবসে কেন্দ্রীয় সড়ক পরিবহন দপ্তরের উপহার। গতকাল ১৫ আগস্ট থেকে চালু হয়ে গিয়েছে, fastag বার্ষিক পাস। এই পাস চালু করার পর থেকে কেনার জন্য হুড়ো হুড়ি পড়ে গেছে। ৩০০০ টাকা দিয়ে এই বার্ষিক পাস কিনে রাখলে সারা বছর দেশের যেকোনো ২০০টি টোল প্লাজা দিয়ে আপনি বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। সুতরাং আপনার যদি গাড়ি থাকে এবং ঘন ঘন ভ্রমণ করতে হয় আপনার জন্য এটা খুবই স্বস্তির খবর।
- কবি সুকান্ত ভট্টাচার্যের চেতনা জাগ্রত করে বামেদের কর্মসূচি শুরু হল। সিপিআইএম নেতা সৃজন ভট্টাচার্য সুকান্ত মূর্তিতে মালা দিয়ে এই কর্মসূচি সূচনা করলেন।
- কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের একটি বিজ্ঞাপনে সাভারকারের ছবি মহাত্মা গান্ধী ও সুভাষ চন্দ্রের ছবির উপরে আছে। এই নিয়ে ভবানীপুর অঞ্চলের তৃণমূল কাউন্সিলর অসীম বসু বিক্ষোভ দেখান।
- সাভারকার বিষয়ে তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ বলেন যার লড়াই এর থেকে মুচলেখায় চর্চা তাকে গুরুত্ব দিয়ে বিজেপি দেশবরেণ্যদের অপমান করেছেন। এটা অত্যন্ত লজ্জার ব্যাপার।
- বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, তৃণমূল সাভারকারের ইতিহাস জানে না। ওর কর্মক্ষমতা দেশপ্রেম সম্বন্ধে পড়ুন তারপর বলবেন।
- বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত পদযাত্রা করলেন। ১৯৪৬ সালে কলকাতায় গণহত্যা, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এর নিহতদের স্মরণে মিছিল। দেশপ্রেমিক গোপাল মুখার্জির মূর্তিতে মাল্যদান করেন শুভেন্দু।
- কলকাতা মেট্রো একের পর এক বিপর্যয়। মাটির তলায় সুরঙ্গের অবস্থা উদ্বেগজনক। সেন্ট্রাল থেকে কবি সুভাষ পরিকাঠামো মেরামতির প্রয়োজন।
- পারশি সম্প্রদায়কে নতুন বছরে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন নাভরোজ মোবারক।
- দক্ষিণী চলচ্চিত্র তারকা থিরু রজনীকান্তকে তার অভিনয় জীবনের ৫০ বছর পূর্তিতে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। বিশ্ব চলচ্চিত্র জগতে তার অবদানের জন্য অভিনন্দন জানান তাকে।

Be the first to comment