বিদ্যাসাগর সেতু বন্ধের নোটিশ বাতিল, আগামী ২৪ ঘণ্টায় স্বাভাবিক থাকবে যান চলাচল

Spread the love

শনিবার রাত ৯টা থেকে বিদ্যাসাগর সেতু ২৪ ঘণ্টার জন্য বন্ধ রাখার যে বিজ্ঞপ্তি আগে প্রকাশিত হয়েছিল, তা প্রত্যাহার করল হাওড়া সিটি পুলিশ ও হুগলি রিভার ব্রিজ কমিশনার্স।
আগে জানানো হয়েছিল, ১৬ আগস্ট রাত ৯টা থেকে ১৭ আগস্ট রাত ৯টা পর্যন্ত সেতু বন্ধ থাকবে। ওই সময়ে কোনা এক্সপ্রেসওয়ে সংলগ্ন সাঁতরাগাছি বাস টার্মিনাসের কাছে দু’টি জায়গায় স্টিল পোর্টাল বিম বসানো, পাশাপাশি সেতুর গুরুত্বপূর্ণ মেরামতি ও পুনর্বাসন কাজ করার কথা ছিল। প্রকল্পের অংশ হিসেবে বিদ্যাসাগর সেতুর স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল ও বেয়ারিং বদলের পরিকল্পনাও নেওয়া হয়েছিল।
শনিবারই এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, নির্ধারিত সময়ে ওই কাজ সম্পন্ন করা সম্ভব হচ্ছে না, ফলে পরিকল্পনা আপাতত স্থগিত রাখা হচ্ছে।
সেই অনুযায়ী বিকল্প পথের নির্দেশিকা এবং ট্র্যাফিক নিয়ন্ত্রণের প্রস্তুতি শুরু হয়েছিল। কিন্তু হাওড়া সিটি পুলিশ ও HRBC-র অভ্যন্তরীণ কারণে নির্ধারিত সময়ে কাজ করা সম্ভব হচ্ছে না বলেই পুরনো বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*