রোজদিন ডেস্ক : গণতন্ত্রের তাঁরা চতুর্থ স্তম্ভ। নিরপেক্ষ, নির্ভীক, নির্মোহভাবে সংবাদ পরিবেশনই তাঁদের মূল কর্তব্য। গাজায় সুতীব্র আক্রমণ চালানো ইজরায়েল গণতন্ত্রের এই চতুর্থ স্তম্ভকেও রেহাই দেয়নি৷ দুই বছর আগে শুরু হওয়া ইজরায়েল- ফিলিস্তিন যুদ্ধে এই পর্যন্ত গাজায় ২২০ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। এবং ইজরায়েলের আক্রমণেই নিহত হয়েছেন তাঁরা।
চলতি বছরে গাজায় ইজরায়েলি বাহিনীর আক্রমণে ২৯ জন ফিলিস্তিনি সাংবাদিক মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) জানিয়েছে এই বছর বিশ্বে যত সাংবাদিক প্রাণ হারিয়েছেন, তার অর্ধেকের জন্যই দায়ী ইজরায়েল।
চলতি বছরে মেক্সিকোতেও ৯ জন সাংবাদিক খুন হয়েছেন।
দূতের মত সাংবাদিকদেরও অবধ্য বলে মনে করা হয়।
কিন্তু সাংবাদিকদের হত্যার প্রবণতা যে হারে বৃদ্ধি পাচ্ছে এতে উদ্বিগ্ন সংশ্লিষ্ট মহল।

Be the first to comment