রোজদিন ডেস্ক : আমেরিকার বিনোদন জগতের ঐতিহ্যবাহী ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির মালিকানা নিয়ে দুই নামী সংস্থা নেটফ্লিক্স ও প্যারামাউন্ট স্কাইড্যান্স-এ তীব্র প্রতিযোগিতা শুরু হয়েছে। ৭২০০ কোটি ডলার দামে নেটফ্লিক্সই এই কিংবদন্তি সংস্থার মালিকানা পাচ্ছে বলে খবর ছড়িয়ে ছিল।
আচমকাই আসরে নেমেছে বিনোদন জগতের অপর নামী সংস্থা প্যারামাউন্ট স্কাইড্যান্স। তারা ওয়ার্নাস ব্রাদার্স নিতে প্রায় ১১ হাজার কোটি ডলার দামের প্রস্তাব দিয়েছে বলে জানা যায়।
বিশ্বখ্যাত ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির মালিকানা কার হাতে যাবে তা এখন ও চূড়ান্ত হয় নি বলে প্রকাশ।

Be the first to comment