রোজদিন ডেস্ক, কলকাতা:- অবশেষে আদালতে হাজিরা দিলেন ‘কালিঘাটের কাকু’। এবং তাঁর কন্ঠস্বরের নমুনা নিল সিবিআই।
পাঁচবার হাজিরা এড়ানোর পর অবশেষে মঙ্গলবার নগর দায়রা আদালতে হাজিরা দেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালিঘাটের কাকু’। এরপর আদালতে ম্যাজিস্ট্রেটের সামনেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারদের উপস্থিতিতে কন্ঠস্বরের নমুনা নেওয়া হয়। সূত্রের খবর প্রায় ৩০-৪০ মিনিট ধরে এই নমুনা সংগ্রহ করেন সিবিআইয়ের তদন্তকারী অফিসারেরা।
প্রসঙ্গত, নিয়োগ দূর্নীতি মামলায় সিবিআই আদলতে অভিযোগ করে টাকা লেনদেনের সঙ্গে সরাসরি যুক্ত সুজয় কৃষ্ণ। সেই সংক্রান্ত কিছু অডিও ক্লিপ সিবিআইয়ের তদন্তকারী অফিসারদের হাতে আসে। তারপরই সিবিআই আদালতে আবেদন করে সেই সব কন্ঠস্বরের সঙ্গে সুজয় কৃষ্ণের কন্ঠস্বর মিলিয়ে দেখতে চায় তাঁরা। তাই তাঁর কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায় সিবিআই। এরপরই সেই আবেদনে সারা দেয় আদালত। কিন্তু তারপর থেকেই অসুস্থতার কারণ দেখিয়ে পাঁচবার হাজির এড়ায় সুজয় কৃষ্ণ ওরফে’ কালিঘাটের কাকু’, এরপর আজ অবশেষে আদালতে হাজিরা দেন তিনি। এরপরই তাঁর কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করে সিবিআই।

Be the first to comment