রোজদিন ডেস্ক, কলকাতা:- বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তারই জেরে রবিবার থেকে বিভিন্ন জেলায় হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি চলছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি আগামী কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলিতেও। শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কোথাও মাঝারি কোথাও ঝিরঝিরে বৃষ্টি চলছে। বিক্ষিপ্তভাবে আজ গোটা দিনই এই বৃষ্টি চলবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে আজ থেকে শুরু করে জুলাই মাসের তিন তারিখ পর্যন্ত দফায় দফায় এই বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। বৃষ্টির পাশাপাশি থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। রবিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এমনকী পূর্ব মেদিনীপুর জেলার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টি থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

Be the first to comment