রোজদিন ডেস্ক : মনীশ শর্মা জাতীয় যুব কংগ্রেস সভাপতি হলেন। আজ জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তাঁকে নিয়োগ করেন। এই পদে থাকা কৃষ্ণ আলাভুরেকে বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে এআইসিসি দায়িত্ব দিয়ে পাঠানোয় মনীশ শর্মাকে যুব কংগ্রেসের দায়িত্ব দেওয়া হল বলে জানা যায়।
অন্যদিকে বিহারে আজ কংগ্রেস কর্মীরা কৃষ্ণ আলাভারুর বিরুদ্ধে তুমুল বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, তিনি কর্পোরেটদের প্রতিনিধি। আরএসএসের লোক। বিক্ষোভকারীরা টিকিট চোর/ বিহার ছোড় বলেও ধ্বনি দেন।
রাহুল গান্ধীর কাছে এই খবর জানানো হবে বলে সুর চড়ান।
বিহার বিধানসভা নির্বাচনে এই কৃষ্ণ আলাভারু থাকলে দলের ভরাডুবি হবে বলে হুশিয়ারিও দেন।

Be the first to comment