- শুক্রবার ভোররাতে অন্ধ্রপ্রদেশের কুর্নুলে ভয়াবহ বাস দুর্ঘটনাটি ঘটে। তাতে মারা গিয়েছেন বাসের অন্তত ১২ জন। পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভোরে একটি বাইকের সঙ্গে ধাক্কা লেগে আগুন ধরে যায় বাসে। দুর্ঘটনার সময় চালক ও সহকারী-সহ বাসে মোট ৪২ জন যাত্রী ছিলেন। কয়েক মিনিটের মধ্যেই বাসটি সম্পূর্ণরূপে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। কমপক্ষে ১৫ জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত্যু হয়েছে ওই বাইক আরোহীরও।
- অন্ধ্রপ্রদেশের এই মর্মান্তিক ঘটনার শোকপ্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তিনি বলেন, এই ঘটনা দুঃখ এবং অত্যন্ত বেদনাদায়ক। মৃতদের পরিবারকে সমবেদনা জানান। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
- কিংবদন্তী সঙ্গীতশিল্পী মান্না দে’র প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- পর্ণশ্রীতে বিসর্জনে শব্দবাজি ও ডিজে-র প্রতিবাদ করায় মারধরের অভিযোগ। মারধরে নাক ফাটল কেন্দ্রীয় সরকারি আবাসনের বাসিন্দা ও তাঁর ছেলের। আটকাতে গেলে ছেলেকেও মারধরের অভিযোগ একটি ক্লাবের সদস্যদের বিরুদ্ধে। পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের আক্রান্ত বাবা-ছেলের। ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
- শিলিগুড়িতে হাকিমপাড়ায় মিত্র নার্সিংহোমে আগুন। নার্সিংহোমের কর্মীরাই ধোঁয়া দেখে দমকলে খবর পাঠান। আতঙ্ক ছড়িয়ে পড়ে, রোগীদের অন্য বিল্ডিংয়ে স্থানান্তর করা হয়। দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্টসার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান দমকলের।
- সরানো হল কোচবিহারের পুলিশ সুপারকে। দ্যুতিমান ভট্টাচার্যের জায়গায় দায়িত্বে এলেন সন্দীপ কাররা। রুটিন বদলি বলে দাবি করা হয়েছে নবান্ন সূত্রে।
- প্রায় সাড়ে তিনশো কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠল তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে। মোটা অঙ্কের টাকা সুদ দেওয়ার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল পশ্চিম বর্ধমানের তৃণমূলের সংখ্যালঘু সেলের প্রাক্তন পদাধিকারীর ছেলের বিরুদ্ধে।
- ভেটাগুড়ির বিজেপি নেতা রতন বর্মনের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের।
- অমিত শাহের বক্তব্য শুনে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী করা হবে না: তেজস্বী যাদব
- বিজেপির কোন্দলের জেরেই কল্যাণীর CAA ক্যাম্পে ভাঙচুর, দাবি তৃণমূলের।

Be the first to comment