রোজদিন ডেস্ক : মেসিকে কেন্দ্র করে যুবভারতী জুড়ে চরম বিশৃঙ্খলা। যার জেরে কিছুক্ষণ কাটিয়ে স্টেডিয়াম ছাড়লেন মেসি। তারপরই ক্মুব্ধ দর্শকরা ফেটে পড়লেন। প্রিয় তারকাকে দেখতে না পেয়ে ফুঁসে উঠল গ্যালারি। মাঠে দেদার পড়ল জলের বোতল। সব মিলিয়ে বেগতিক দেখে সময়ের আগেই বেরিয়ে গেলেন মেসি। সংবর্ধনা দেওয়ার যে সূচি ছিল তাও হল না। হাজার হাজার টাকা খরচ করে যারা মাঠে এসেছিলেন তারা ক্ষোভ উগরে দিলেন গ্যালারিতে। পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও তা খুব একটা কাজে এল না।

Be the first to comment