আনন্দপুর অগ্নিকাণ্ড, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, ঘোষণা পরিবার প্রতি ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ

Spread the love

রোজদিন ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনন্দপুরের নাজিরাবাদে ভয়ংকর অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। আজ সমাজমাধ্যমে তিনি বলেন, পশ্চিমবঙ্গের আনন্দপুরে সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। যাঁরা এই মর্মান্তিক ঘটনায় প্রিয়জনকে হারিয়েছেন প্রধানমন্ত্রী তাঁদের গভীর সমবেদনা জানান। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ও আহতদের মাথা পিছু ৫০ হাজার টাকা অনুদান ঘোষণা করেছেন।
উল্লেখ্য, এই ভয়াবহ অগ্নিকান্ডে এখন অবধি পঁচিশ জনের দেহাংশ উদ্ধার করে ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। নিখোঁজদের জন্য তল্লাশি অব্যাহত। এই বিষয়ে রাজনৈতিক চাপানউতরও চলছে। রাজ্য সরকার নিহতদের পরিবারকে দশ লক্ষ টাকা ও একজনের চাকরির ঘোষণা করেছে।।
বিরোধী পক্ষ এই সহায়তায় পরিমাণ আরও বেশি দাবি করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*