রোজদিন ডেস্ক : মনরেগার পর তথ্য অধিকার আইন (আরটিআই)-কেও কি খতম করা হবে বলে প্রশ্ন তুললেন জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
সংসদে সদ্য পেশ করা আর্থিক সমীক্ষায় বলা হয়েছে তথ্য অধিকার আইনকে আবার পরীক্ষা করে দেখা হচ্ছে। এর মাধ্যমে এই আইনেরও সমাপ্তির ইঙ্গিত দেওয়া হচ্ছে বলে বিরোধীদের আশঙ্কা।
আজ সমাজমাধ্যমে মল্লিকার্জুন খাড়গে সরাসরি ক্ষোভের সঙ্গে এই প্রশ্ন তুলে বলেন, দু-দশক ধরে চলা মনরেগাকে যেভাবে শেষ করে নয়া ভি বি জিরামজি আনা হল, এবার কি তবে আরটিআই-কেও একই ভাবে শেষ করা হবে? ২০১৯ সালে মোদি সরকার তথ্য কমিশনারদের ওপর নিয়ন্ত্রণ আনে, তাদের স্বাধীনতা হরণ করে নিছক কর্মী করে দেয়।
সদ্য চলে যাওয়া ২০২৫ সালে ২৬ হাজার আরটিআই বকেয়া বলে তিনি জানান। গত বছরের শেষ মাস অবধি কেন্দ্রীয় তথ্য কমিশনারের পদ শূন্য ছিল, ইচ্ছাকৃত ভাবে এই সরকারের আমলে সপ্তম বার তা হয়।
২০১৪ সাল থেকে ১০০ জন আরটিআই অ্যাক্টিভিস্ট খুন হয়েছেন, সত্যি জানতে চাইলে ভীতির পরিবেশ সৃষ্টি করা হয়েছে। কংগ্রেস – ইউপিএ আমলে যে হুইসল ব্লোয়ার সুরক্ষা আইন গৃহীত হয়েছিল, এখন অবধি তা রূপায়িত হয় নি। আরটিআই গণতন্ত্রকে শক্তিশালী করে বলে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এর সমীক্ষা উদ্ধৃত করে ক্ষুব্ধ মল্লিকার্জুন খাড়গে বলেন, এখন এই আইনের ওপরও কোপ নেমে আসছে মনে হয়।
দুর্নীতি চাপা দিতেই বিজেপির এই উদ্যোগ।

Be the first to comment