আমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ মোদির

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ভয়াবহ বিমান দুর্ঘটনা আমেদাবাদে। বৃহস্পতিবার মেঘানিনগরে ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এক্স হ্যান্ডেল পোস্টে তিনি লিখেছেন, ‘আমেদাবাদের এই দুর্ঘটনা আমাদের হতবাক করেছে। এটি এমন এক হৃদয়বিদারক ঘটনা যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই দুঃখের মুহূর্তে আমি সমবেদনা জানাই ক্ষতিগ্রস্ত সকলকে। ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য মন্ত্রী এবং কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*