জি টোয়েন্টি গোষ্ঠীভুক্ত দেশগুলির বৈঠকের ফাঁকে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন মোদী; পড়ুন!

Spread the love
আগামী নভেম্বরে জি টোয়েন্টি গোষ্ঠীভুক্ত দেশগুলির বৈঠকে যোগ দিতে আর্জেন্টিনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  সেই বৈঠকের একফাঁকে আলোচনায় বসবেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে। সোমবার আফগানিস্তানের কূটনীতিকদের জন্য ভারত ও চিনের যৌথ উদ্যোগে এক প্রশিক্ষণ শিবির চালু হয়। সেই উপলক্ষে ভারতে চিনের রাষ্ট্রদূত লুও ঝাওহুই নভেম্বরে মোদী-জিনপিংয়ের বৈঠকের কথা জানান।
চলতি বছরে এই নিয়ে চারবার বৈঠকে বসতে চলেছেন মোদী-জিনপিং।
গত এপ্রিলে চিনের উহানে মোদী-জিনপিংয়ের বৈঠকে স্থির হয় আফগানিস্তানের কূটনীতিকদের জন্য প্রশিক্ষণ শিবির খোলার কথা স্থির হয়। উহানের পরে মোদী ও জিনপিং আরও দুবার বৈঠকে বসেছেন। জুন সাংহাই কো-অপারেশনের বৈঠকের সময় ও জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনের সময়। চিনের রাষ্ট্রদূত লুও ঝাওহুই জানিয়েছেন, তাঁদের বিদেশমন্ত্রী ভারতে আসবেন ডিসেম্বরে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*