ছেলেকে সাথে নিয়ে কুড়ুল, হাঁসুয়া দিয়ে স্বামীকে কুপিয়ে খুন স্ত্রীর

Spread the love

দ্বিতীয় পক্ষের স্বামীকে কুপিয়ে খুন করলেন মহিলা সাথে ছিল ছেলে। উঠোনে কুড়ুল, হাঁসুয়া দিয়ে কুপিয়ে মারার পর দেহ টেনে নিয়ে গিয়ে রাখেন ঘরে। তারপর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন মা-ছেলে।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার থানা এলাকায়। ধৃত মহিলা এবং পুত্রকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম যদুভূষণ দাস। বেশ কিছু দিন আগে তিনি বিয়ে করেন দয়া দাসকে। দয়ার এটি দ্বিতীয় বিয়ে।
পুলিশ সূত্রে খবর, রবিবার গভীর রাতে ইংরেজবাজার পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের নরসিংহ কুপ্পা এলাকায় খুন হন যদু। সকালে বাড়ি থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করেন পুলিশকর্মীরা। তার আগেই দয়া এবং তাঁর ছেলে বিক্রম মণ্ডল থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। মা-ছেলে জানান, তাঁরা খুন করে দেহ বাড়িতে রেখেছেন। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর সঙ্গে সঙ্গে দু’জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, রবিবার রাতে মা-ছেলে মিলে যদুকে নৃশংসভাবে খুন করেন। প্রথমে হাত-পা বেঁধে মারধর করা হয়। এর পর কোদাল এবং হাঁসুয়া দিয়ে কোপানো হয় যুবককে। রক্তাক্ত দেহটিকে টেনেহিঁচড়ে বাইর থেকে ঘরের ভিতরে নিয়ে যাওয়া হয়। তার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন দু’জন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*