বক্সে গান বাজাননি, সোনারপুরে খুন যুবক

Audio Speakers isolated on white background. 3D render
Spread the love

রোজদিন ডেস্ক : প্রতিবেশী অসুস্থ। তাঁদের অনুরোধ মেনে বেশি রাতে কালী পুজোর মন্ডপে বক্সে গান বাজাতে চাননি সোনারপুরের কুন্তিয়ার সনাতন নস্কর (৩২)। এর জন্য আরেক প্রতিবেশী দম্পতির রোষের শিকার হয়ে প্রাণ গেল তাঁর। যা নিয়ে হতবাক এলাকার মানুষ জন। স্থানীয় সূত্রের খবর, কাল রাতে পাড়ার কালী পুজোর মন্ডপে  ব্যক্তিগত বক্সে গান বাজাচ্ছিলেন সনাতন নস্কর। এক প্রতিবেশী অসুস্থ থাকায় তা বব্ধ করতে অনুরোধ করেন তাঁর পরিবার।  সনাতন তা শুনে বক্স বন্ধ করে চলে যান। কিছুক্ষণ পর এলাকার দম্পতি পিন্টু সাহা ও তার স্ত্রী এসে সনাতনকে বক্সে গান বাজানোর দাবি জানায়। তিনি তা বাজাতে অস্বীকার করলে দম্পতি সনাতনের মা ভাই-এর ওপর চড়াও হয়।  তিনি বাধা দিতে এলে পিন্টু ও তার সঙ্গীরা ছুরি দিয়ে তাঁকে আক্রমণ করে। গুরুতর আহত অবস্থায় অন্যরা তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই খবর চাউর হতে পিন্টু সাহা সস্ত্রীক পালানোর চেষ্টা করলে স্থানীয় মানুষ তাদের ধরে পুলিশের হাতে তুলে দেয়। সামান্য একটি ঘটনা কেন্দ্র করে  নিরীহ যুবক খুন হওয়ায় এলাকায় প্রবল উত্তেজনা দেখা দেয়। পুলিশ কাল গভীর রাতে এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে। এই ঘটনায় আরও কয়েকজন জড়িত বলে পুলিশের অনুমান।

সনাতনের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। আজও পরিস্থিতি থমথমে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*