রোজদিন ডেস্ক, কলকাতা:- এক মর্মান্তিক ঘটনা ঘটল হাওড়ার জগাছায়। হাওড়ার জগাছার হাটপুকুরে এবার একই পরিবারের ৩জনের রহস্যমৃত্যুর ঘটনার খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রের খবর, ‘সকালে ডাকাডাকি করেও সাড়া পাওয়া যায়নি’ খাঁ পরিবারের কাউকেই। ভিতর থেকে ছিল দরজা বন্ধ। এরপরেই পুলিশে খবর দেন প্রতিবেশীরা। দরজা ভাঙতেই দেখা যায় বিছানায় পড়ে স্বামী-স্ত্রী-ছেলের দেহ !
পুলিশ সূত্রে খবর, বাড়ির কর্তা বলরাম খাঁ এর বয়স হয়েছিল ৬৬ বছর। স্ত্রী শেলী খাঁ এবং পুত্র সমব্রিত খাঁ এর বয়স যথাক্রমে ৫৪ এবং ৩২ বছর। মৃতদেহের ঠিক পাশ থেকেই পাওয়া যায় বিষের শিশি। তবে কোনও সুইসাইড নোট মেলেনি বলেই পুলিশ সূত্রে খবর। একসঙ্গে পরিবারের ৩জন আত্মঘাতী ? নাকি নেপথ্যে অন্য কিছু? তা খতিয়ে দেখছে পুলিশ।

Be the first to comment