রোজদিন ডেস্ক, কলকাতা:- খড়গপুরে প্রবীণ বাম নেতাকে প্রকাশ্যে মারধর এবং হেনস্থা করার অভিযোগে এলাকার তৃণমূল নেত্রী বেবি কোলেকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করল পুলিশ৷
গতকালই খড়গপুর শহরের মধ্যে রাস্তার উপরেই অনিল দাস নামে প্রবীণ ওই বামপন্থী নেতাকে বেধড়ক মারধর করেন বেবি কোলে নামে শাসক দলের ওই নেত্রী৷ রাস্তায় ফেলে জুতোপেটা থেকে শুরু করে কিল, চড়, ঘুষি- এমন কি, ওই বৃদ্ধের গায়ে রংও ঢেলে দেন অভিযুক্ত ওই তৃণমূলনেত্রী৷
এই ঘটনার পরই খড়্গপুর টাউন থানায় ওই তৃণমূলনেত্রীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন নিগৃহীত বাম নেতা৷ এর পাশাপাশি ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পরই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও দলীয় ওই নেত্রীকে শো কজ করে দলের পক্ষ থেকেও পুলিশে অভিযোগ দায়ের করা হয়৷

Be the first to comment