রোজদিন ডেস্ক, কলকাতা:- পাকিস্তানের ২ টো জেএফ -১৭ যুদ্ধ বিমান গুলি করে নামালো ভারতীয় সেনা। একইসঙ্গে একটি এফ-১৬ যুদ্ধ বিমানও ধ্বংস করা হয়েছে। এদিন সন্ধ্যায় পাকিস্তান ভারতের জম্মু, পাঞ্জাব, রাজস্থানের বিভিন্ন এলাকায় ড্রোন ও মিসাইল হামলা চালায়। যার জবাব দিয়ে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম প্রায় সব হামলাই প্রতিহত করেছে। ধ্বংস করা হয়েছে পাকিস্তানের ছোড়া ৮ টি মিসাইলও।
এই পরিস্থিতিতে জম্মুতে ব্ল্যাক আউট শুরু হয়ে যায়। পাকিস্তান সেনা আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে জম্মুর একাধিক এলাকায় রকেট ও ড্রোন হামলা চালায়। জম্মুর সিভিল এয়ারপোর্ট, সাম্বা, আরএস পুরা, আর্নিয়া ও সংলগ্ন অঞ্চলে টার্গেট করে মোট আটটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। তার সবকটিই প্রতিহত করেছে ভারত। উধমপুরেও ড্রোন হামলা ব্যর্থ করা হয়েছে এবং আখনুরে একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। সূত্রের খবর, পাকিস্তানের তরফে একজোড়া জে এফ ১৭ বিমান ধ্বংস হওয়ার খবর স্বীকার করে নেওয়া হয়েছে। এবং পাকিস্তানের তরফে একে ধাক্কা বলে বর্ণনা করা হয়েছে।
অন্যদিকে, পাকিস্তানের মিশাইল হানার পরই হিমাচল প্রদেশের ধর্মশালা স্টেডিয়ামে পাঞ্জাব – দিল্লির আইপিএল ম্যাচ বন্ধ করে দেওয়া হল। নিভিয়ে দেওয়া হল মাঠের ফ্লাড লাইটও। এরপরই দর্শকদের মাঠ ছাড়ার নির্দেশ দেওয়া হল।

Be the first to comment