রোজদিন ডেস্ক, কলকাতা:- ভারতের নানা এলাকা লক্ষ্য করে পাক হামলার পরেই ইসলামাবাদকে শান্ত হতে নির্দেশ দিল আমেরিকা। অন্যদিকে বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে কথা বলেছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। সূত্রের খবর, এক ঘণ্টা ধরে ভারতের একাধিক সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে পাক সেনা। বৈষ্ণোদেবী মন্দির লক্ষ্য করেও পাক ড্রোন ছোড়া হয়। তবে তা ব্যর্থ করেছে ভারত। পুরোপুরি ব্ল্যাকআউট হয়েছে মন্দিরে।

Be the first to comment