পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. ক্রমশ স্পষ্ট হচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ। শুক্রবার থেকে ফের কিছু জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস। উপকূলবর্তী জেলায় বেশি বৃষ্টির আশঙ্কা।
  2. এসএসকেএম হাসপাতালের শৌচাগারে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগ। ধৃত ওয়ার্ডবয় এনআরএস হাসপাতালের অস্থায়ী কর্মী। কী করছিল এসএসকেএমে, উঠছে প্রশ্ন।
  3. বরানগরের এক আবাসনে শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় বৃদ্ধ দম্পতিকে বেদম মার, অভিযোগ পেয়ে পুলিশের জালে ৫।
  4. সামনে লজ, পিছনে চলছিল মধুচক্রের ব্যবসা, অভিযোগ পেয়ে বালুরঘাটে আটক লজের ম্যানেজার ও এক কর্মী।
  5. তারাপীঠে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। মিলল একাধিক পিস্তল ও ম্যাগাজিন। এই ঘটনায় এসটিএফের হাতে ধরা পড়ল দু’জন। ধৃতেরা সবাই বিহারের বাসিন্দা।
  6. দুদিন ধরে নিখোঁজ ছিলেন যুবতী। ভাইফোঁটার সকালে শ্রীরামপুরের গঙ্গার ঘাট থেকে উদ্ধার হল তাঁর নিথর দেহ। কীভাবে মৃত্যু, তদন্তে পুলিশ।
  7. কাকদ্বীপে কালীমূর্তি ভাঙায় পুলিশের জালে মূল অভিযুক্ত। নাম নারায়ণ হালদার। সাংবাদিক বৈঠক করে জানাল পুলিশ।
  8. বিহার ভোটে বিরোধী জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব, ঘোষণা ইন্ডিয়া’র। মেনে নিল কংগ্রেস।
  9. অবিলম্বে সোনম ওয়াংচুকের মুক্তি চাই। এই দাবিতে এবার সরব হল লাদাখের বিভিন্ন দল।
  10. মধ্যপ্রদেশে দীপাবলি উদযাপনে মর্মান্তিক ঘটনা। ‘কার্বাইড গান’ বাজিতে দৃষ্টিশক্তি হারানোর মুখে ১৪ জন শিশু, জখম ১২২।
  11. মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি। বিপদের গন্ধ পেয়ে দিল্লিতে ফিরল পাটনাগামী স্পাইসজেটের বিমান। নিরাপদে যাত্রী ও কর্মীরা
  12. দক্ষিণ ক্যালিফর্নিয়ার সান বার্নার্ডিনো কাউন্টিতে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত তিন। গ্রেফতার ভারতীয় যুবক।
  13. বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার শুনানি শেষ। রায় ঘোষণা আগামী ১৩ নভেম্বর।
  14. মার্কিন নিষেধাজ্ঞার ভয়ে রুশ তেল কেনার পরিমান কমাচ্ছে ভারত। এখনও হয়নি কোনও সরকারি ঘোষণা।
  15. জার্মানির ফ্রাঙ্কফুর্ট পুস্তকমেলায় বিভিন্ন ভারতীয় ভাষার ১৭টি বইয়ের জার্মান অনুবাদ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*