বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার রায় ১৩ নভেম্বর

Spread the love

রোজদিন ডেস্ক : তাঁর বিরুদ্ধে বাংলাদেশে একগুচ্ছ অভিযোগে মামলা চলছে। এর মধ্যে গত বছর ওই দেশে জুলাই অভ্যুত্থান দমনের চেষ্টায় মানবতাবিরোধী অপরাধও আছে। ইতিমধ্যে যা নিয়ে শুনানি চলছে। যে আদালত হাসিনা সরকার ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠন করেছিল, এখন সেখানেই হাসিনা ও তাঁর আমলের আধিকারিকদের বিরুদ্ধে মামলা চলছে। এই মামলায় শেখ হাসিনা-সহ তিন জনের বিরুদ্ধে জুলাই আন্দোলন দমনে ১৪০০ জনকে হত্যার প্ররোচনা, উসকানি ও নির্দেশদান-সহ অন্যান্য মানবতাবিরোধী অভিযোগও আছে। এনসিপি, জামায়ত-সহ কয়েকটি দল দেশের আগামী নির্বাচনের আগেই এই সব বিচার শেষ করার দাবি জানিয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল ১ এর প্রধান মো গোলাম মর্তুজা মজুমদারের এজলাসে এই সব নিয়ে পক্ষে বিপক্ষে সওয়াল শুনানি আপাতত শেষ হয়েছে বলে জানা যায়। আজ ট্রাইবুনালের বিচারপতি জানান আগামী ১৩, নভেম্বর এই সংক্রান্ত মামলার রায় দেওয়া হবে।

শেখ হাসিনা ছাড়া প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসদুজ্জামান খান ও প্রাক্তন আই জি পি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও অভিযুক্ত।

এর মধ্যে প্রাক্তন আইজিপি মামুন সাহেব দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় মামলা অন্য মাত্রা নিয়েছে।

গত বছর তাঁর সরকার পতনের পর থেকে হাসিনা ভারতে আছেন। দেশের পরিস্থিতির ওপর তাঁর নজর আছে বলে ওয়াকেবহাল মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*