রোজদিন ডেস্ক, কলকাতা:- কার্তিক মহারাজের বিরুদ্ধে কাল, বৃহস্পতিবার পর্যন্ত কোনও আইনি পদক্ষেপ করা হবে না বলে হাইকোর্টে আশ্বাস দিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। বুধবার আদালতে অ্যাডভোকেট জেনারেল জানান, নিজের অসুস্থতার কারণে তিনি এ দিন মামলার শুনানিতে অংশ নিতে পারবেন
এদিন বিচারপতি জয় সেনগুপ্ত জানান, আগামিকাল মামলার শুনানি হবে। রাজ্যের কোনও পদক্ষেপ না করার আশ্বাস তিনি মেনে নেন। এদিকে কার্তিক মহারাজের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগের ঘটনার এক প্রত্যক্ষদর্শীকে পুলিশ হেনস্থা করছে এমন দাবি তুলে এ দিনই বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করেন এক আইনজীবী। তিনি মামলা দায়ের করার অনুমতি চান।
বিচারপতি জয় সেনগুপ্ত জানান, মামলা শোনার এক্তিয়ার তাঁর নেই। মামলা করার আবেদন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের আদালতে জানাতে হবে।

Be the first to comment