নয়া নির্বাচনী বিজ্ঞপ্তিতে আপত্তি, আজ দিল্লি গিয়ে কমিশনে নালিশ জানাবেন তৃণমূল মন্ত্রী-সাংসদরা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত কমিশনের সাম্প্রতিক বিজ্ঞপ্তিকে ঘিরে প্রবল আপত্তি জানিয়ে এবার সরাসরি দিল্লিতে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের একটি হেভিওয়েট প্রতিনিধি দল। শুধু সাংসদরাই নন, এই দলে থাকছেন রাজ্যের তিন প্রভাবশালী মন্ত্রীও। এর থেকে স্পষ্ট, বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার কমিশনের সদর দফতরে ডেপুটেশন জমা দেবেন লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকবেন রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বরাইক এবং রাজ্য মন্ত্রিসভার তিন গুরুত্বপূর্ণ মুখ—পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস ও অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

বিহারে বিশেষ ভোটার তালিকা সমীক্ষার নামে পশ্চিমবঙ্গেও গোপনে একই পর্যায়ের কাজ শুরু হয়েছে, এই আশঙ্কা থেকেই সরব তৃণমূল। মুখ্যমন্ত্রী কয়েকদিন আগেই এই ইস্যুতে কড়া ভাষায় প্রশ্ন তুলেছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*