রোজদিন ডেস্ক, কলকাতা:- গত ১৫ জুন কেদারনাথ থেকে গুপ্তকাশী ফেরার পথে গৌরিকুণ্ডের জঙ্গলে ভেঙে পড়েছিল হেলিকপ্টার। মৃত্যু হয় সাতজনের।
চালকের আসনে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল রাজবীর সিং চৌহান, তাঁরও মৃত্যু হয়। ওই দুর্ঘটনার ১৩ দিন পর, শনিবার ছিল তাঁর শ্রাদ্ধানুষ্ঠান। সেদিন সকালেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন তাঁর মা বিজয় লক্ষ্মী চৌহান।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে আচমকাই বুকে ব্যথা শুরু হয় বিজয় লক্ষ্মীর। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, কিছুই করা সম্ভব হয়নি। চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছনোর আগেই তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের মতে, রাজবীরের মৃত্যু মেনে নিতে পারছিলেন না মা।
পুত্রের মৃত্যুশোক যে এক মা মেনে নিতে পারলেন না, তার প্রমাণ এই ঘটনা। শোকেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। চৌহান পরিবারের এই জোড়া মৃত্যুর ঘটনায় গভীর শোকের ছায়া এলাকা জুড়ে।

Be the first to comment