আজ থেকে অনলাইনে মিলবে এন্যুমারেশন ফর্ম

Spread the love

রোজদিন ডেস্ক : বৃহস্পতিবার থেকে অনলাইনেও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর জন্য এনুমারেশন ফর্ম পাওয়া যাবে। জানিয়ে দিল নির্বাচন কমিশন। তাদের ওয়েবসাইটে গেলে ফর্মের লিঙ্ক মিলবে। এ ছাড়া, কমিশনের অ্যাপেও মিলবে ফর্ম। বিএলও-রা রাজ্য জুড়ে মঙ্গলবার থেকে এনুমারেশন ফর্ম বিলি করা শুরু করেছেন। কমিশন জানিয়েছে, যাঁরা বিএলওদের কাছ থেকে সশরীরে ফর্মটি নিতে পারছেন না, তাঁরা অনলাইনে ফর্ম পূরণ করে জমা দিতে পারেন। কর্মসূত্রে যাঁরা বাইরে থাকেন, তাঁদের জন্য এই ব্যবস্থা। মঙ্গলবার থেকেই অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ চালু হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে তা সম্ভব হয়নি। বুধবার অনলাইনে ফর্ম পাওয়ার দিন ঘোষণা করা হল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*