জমি বিবাদের জেরে মালদহে পঞ্চায়েত সচিবকে কুপিয়ে খুন

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- মালদহের ভূতনি থানার হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনটোলা এলাকায় হোলির দিন কুপিয়ে খুন করা হল পঞ্চায়েত সচিবকে। আহত একাধিক মানুষ। জমি বিবাদের জেরেই এই হত্যার ঘটনা ঘটেছে বলে মনে করছে পুলিশ।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শনিবার বিকেলের দিকে জমি নিয়ে ঝামেলা শুরু হয় দু’পক্ষের। তখনই ধারাল অস্ত্রের কোপ মারা হয় কমল মণ্ডল নামে ওই ব্যক্তিকে। যিনি ভূতনি থানার দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের সচিব। দুই গোষ্ঠীর তুমুল ঝামেলায় ৬ জন আহত হয়েছেন বলে খবর।
জানা যায় ,অনেক দিন ধরেই সচিবের পরিবারের সঙ্গে তাঁর ভাই ফেকন মণ্ডলের পরিবারের জমি নিয়ে ঝামেলা চলছিল। শনিবার বিকেলে সেই বিবাদই চরমে ওঠে দুই পরিবারের মধ্যে।
দু’পক্ষেরই অন্তত ছ’জন আহত হন। যাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মালদহ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। বাকিরা রয়েছেন স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*