আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা, নয়া মেট্রোপথের উদ্বোধন কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : আজ বিকেলেই কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশাসনিক এবং রাজনৈতিক দুই কর্মসূচি নিয়ে ঝটিকা সফরে শহরে মোদী।

বিমানবন্দরে নেমে আজ বিকেলে প্রথমে যশোর রোড মেট্রো স্টেশনে যাবেন মোদী। নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দরের অংশে মেট্রো চলাচলের আনুষ্ঠানিক সূচনা হবে তাঁর হাতে। এরপর ওই স্টেশন থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড, বেলেঘাটা থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত মেট্রো পরিষেবার সূচনা করবেন প্রধানমন্ত্রী।

এছাড়াও বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মোদী। যশোর রোড স্টেশন থেকে মেট্রোয় চড়ে তিনি জয় হিন্দ বিমানবন্দর স্টেশন পর্যন্ত যাবেন। আবার ওই পথেই মেট্রো ধরে ফিরবেন যশোর রোড স্টেশনে। পরে দমদম সেন্ট্রাল জেলের মাঠে প্রথমে প্রশাসনিক সভা এবং তারপর দলীয় জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*