নজরে বহুতল আবাসন থেকে বস্তি, ভোটগ্রহণ কেন্দ্র বাড়াতে উদ্যোগী কমিশন

Spread the love

রোজদিন ডেস্ক : এ রাজ্যে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে আরও বেশি সংখ্যক ভোটগ্রহণ কেন্দ্র বা পোলিং স্টেশন তৈরির ভাবনা-চিন্তা শুরু করল নির্বাচন কমিশন। ভোট শতাংশ বাড়ানোর জন্য এই সিদ্ধান্ত কমিশনের। এবার এই সংক্রান্ত নির্দেশিকা জারি করল কমিশন। তাঁদের প্রস্তাব, পশ্চিমবঙ্গের বস্তি এলাকা, বহুতল আবাসন, গেটেড কমপ্লেক্সের মতো জায়গায় ভোটগ্রহণ কেন্দ্র তৈরি করতে হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো ওই নির্দেশিকায় এ কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন দিল্লির কর্তারা। এসআইআর হয়ে যাওয়ার পর ভোটার সংখ্যা বাড়লে সেই অনুযায়ী পদক্ষেপ করতে হবে। কমিশনের এই সিদ্ধান্ত নিয়ে অবশ্য আগেই আপত্তি জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। বিজেপি অবশ্য এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল। তবে আগামী ভোটে রাজ্য বুথে সংখ্যা যে বাড়ছে আগেই তার ইঙ্গিত দিয়েছিল কমিশন। এখন আছে প্রায় ৮১ হাজার বুথ। তা বেড়ে হতে চলেছে পঁচানব্বই হাজারের কাছাকাছি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*