বিদ্রোহীরা সর্বদলীয় বৈঠকে কেন! প্রতীকি প্রস্থান বিরোধীদের 

Spread the love

রোজদিন ডেস্ক :

সাবেক তৃণমূলের কুড়ি জন সাংসদ কে সর্বদলীয় বৈঠকে ডাকার প্রতিবাদে আজ বিরোধী পক্ষ প্রতীকী ওয়াক আউট করেন। এই সাংসদরা এখন ও অখ্যাত এনসিপিআই এর স্বীকৃতি না পেলেও কি ভাবে তাঁদের সর্বদলীয় বৈঠকে ডাকা হোল, এই নিয়ে সরব হন মমতাপন্থী সাংসদ সৌগত রায়, মহুয়া মৈত্র রা। তাঁদের সঙ্গে গলা মেলান কংগ্রেস সহ সব বিরোধী পক্ষ ই। আজ এমনই নজিরবিহীন ঘটনার সাক্ষী রইল দিল্লি।

বিরোধী দের বক্তব্য, কিভাবে এনসিপিআই এই সর্বদলীয় বৈঠকে অংশ নিতে পারে! সংসদের ওয়েবসাইটে এখন ও স্বীকৃত দল হিসাবে যার নামই নেই!

সংসদের ওয়েবসাইটে এখনও এনসিপিআই এ যোগ দেওয়া ২০ সাংসদের নাম তৃণমূল হিসাবেই দেখানো হচ্ছে।

এর প্রতিবাদে সব বিরোধী দলই একটু সময়ের জন্য সর্বদলীয় বৈঠক থেকে ওয়াক আউট করেন, পরে আবার ফিরে আসেন।

কংগ্রেসের রাজ্যসভার সহ নেতা প্রমোদ তিওয়ারি জানান, অস্বীকৃত দল এন সি পি আই কে আমন্ত্রণ জানানোর প্রতিবাদে এই প্রতীকী ওয়াক আউট।

রাম মন্দিরে আর্থিক অনিয়ম, নিটের প্রশ্ন ফাঁস সহ ৮/৯ টি বিষয়ে তাঁরা প্রতিবাদ করবেন।

অন্যদিকে এনসিপিআই কে আমন্ত্রণ জানানোর জন্য সাংসদ কাকলি ঘোষ দস্তিদার পরিষদীয় মন্ত্রীকে ধন্যবাদ জানান। সংসদে সাবেক তৃণমূলের থেকে তাঁদের বসার আসন ও পৃথক ভাবে হয়েছে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*