রোজদিন ডেস্ক :
তাঁর স্বামী সমাজ কর্মী সোনম ওয়াংচুককে বেআইনি ভাবে সরকারি সফদরজং হাসপাতালে রাখা হয়েছে বলে দিল্লি উচ্চ আদালতে নালিশ জানালেন স্ত্রী গীতাঞ্জলি জে আংমো। এই নিয়ে জরুরি শুনানির জন্য ও তিনি আর্জি জানান। অনশন চলাকালীন যে চিকিৎসকরা সোনম ওয়াংচুককে দেখছিলেন, তাঁদের ও আইনজীবী দের ওখানে যাওয়ার অনুমোদনের আর্জি ও জানান তিনি। তাঁর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ স্বচ্ছ ভাবে কাজ করছেন না৷ তিনি ওঁকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অনুমতি চেয়েছেন।
উল্লেখ্য, গত ২৮ জুন থেকে যন্তর মন্তরে অনশনরত বিশিষ্ট সমাজসেবী সোনম ওয়াংচুক কে গতকাল দিল্লি পুলিশ নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে দেয়৷
এর প্রতিবাদে সিজেপি নেতা অভিজিৎ দীপকে, সিপিএমের ছাত্র নেতা সাজি, ঐশী ঘোষ ওখানে অনশন করছেন।
সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলির অভিযোগ, হাসপাতালে পুলিশি ঘেরাটোপে থাকা স্বামীর সঙ্গে তাঁদের ভাল করে দেখা করতেও দেওয়া হচ্ছে না৷
আজ হাসপাতালের শয্যা থেকে চিঠি ও লিখেছেন সোনম ওয়াংচুক।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ নানা দাবিতে আগামীকাল সংসদ অভিযান সফলের ডাক দিয়েছেন।

Be the first to comment