রোজদিন ডেস্ক : বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। এর ফলে আজ থেকে আবার রাজ্যে বৃষ্টির (rain) আশংকা আছে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে। এর ফলে আগামী কাল ও সামনের সপ্তাহের প্রথম দিকে বৃষ্টি র সম্ভাবনা আছে। মূলত উপকূলবর্তী এলাকা, দুই ২৪ পরগণা, মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। তবে সব কিছুই নির্ভর করছে নিম্নচাপটি শক্তির ওপর। আবহাওয়া দফতর সূত্রে প্রকাশ, নিম্নচাপের গতি কেমন হবে ও তা কোন দিকে যাবে সেদিকে নজর রাখা হচ্ছে। এই নিম্নচাপের গতিপথ কি হবে তা এখনই বলা যাচ্ছে না।
আগামীকাল জগদ্ধাত্রী পুজোর আগে ফের বৃষ্টির ভ্রুকুটির খবরে কিছুটা হলেও চিন্তিত পুজো উদ্যোক্তারা। বিশেষত চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মহিমা এখন সারা দেশেই ছড়িয়ে পড়েছে। দেশ বিদেশের বহু মানুষ তা দেখতে আসেন। তবে এখন থেকেই মণ্ডপগুলিতে জন সমাগম শুরু হয়েছে বলে জানা যায়। কালীপুজো, ভাইফোঁটা ইত্যাদিতে আকাশ পরিস্কার থাকায় খুশি ছিলেন সকলেই। ফের নিম্নচাপের খবরে কম বেশি চিন্তায় সরকার, আমজনতাও।

Be the first to comment