রোজদিন ডেস্ক :
পুজোর আগে কর্মবন্ধু সহ একাধিক ক্ষেত্রে ভাতা বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আজ নবান্নে তিনি জানান, কর্মবন্ধুদের বেতন ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮ হাজার টাকা করা হোল।
এই ছাড়া তফসিলি, উপজাতি পড়ুয়ারা, যারা হোস্টেলে থাকে, তাদের খাবারের খাতে দেয় অনুদান ১৮০০ টাকা থেকে বাড়িয়ে ৩৩০০ টাকা করা হচ্ছে। তাঁরা ক্ষমতায় এসে মিড ডে মিল, হাসপাতালে রোগীদের মাথা পিছু খাবারের খাতে বরাদ্দ বৃদ্ধির কথা ও উল্লেখ করেন তিনি। আইসিডিএস কর্মীদের ভাতা ও ৮ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার করা হচ্ছে। আজ মন্ত্রিসভার বৈঠকের পর এই সব জানান মুখ্যমন্ত্রী।

Be the first to comment