রোজদিন ডেস্ক :
২০২১ এ তাঁর মেডিকেল রিপোর্ট (Ex CM’s Medical Report) সামনে আসা নিয়ে নিয়ে ক্ষুব্ধ প্রাক্তন মুখ্যমন্ত্রীর আইনজীবী চিঠি দিয়েছেন স্বাস্থ্য দফতরে। এই সব নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করবেন না বলে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে মন্তব্য করেন। হুঁশিয়ারির সুরে বলেন,উনি ভুল করেছেন। ওঁর (প্রাক্তন মুখ্যমন্ত্রী) আইনজীবীর চিঠি স্বাস্থ্য দফতর হয়ে তাঁর কাছে পাঠিয়ে দিতে বলবেন। মমতা ব্যানার্জি মনে হয় জানেন না, উনি এই নিয়ে (পায়ে আঘাত!) কেস করেছিলেন, এবং সিআইডি তা নিয়েছিল। স্বাভাবিক ভাবেই এসএসকেএমে কোন নথি পাওয়ার কথা নয়। এরপর যদি ওঁর এক্স রে, এমআরআই এর প্লেট তিনি দেখাতে শুরু করেন, তবে আর বাড়ি থেকে বেরোতে পারবেন না।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওই সময়ের পা ভাঙা যে নিছক মিথ্যাচার ছিল, আজ ফের তার ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী। বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী তখন বিজেপির প্রলয় পালের নেতৃত্বে ওঁর পা ভেঙে দেওয়া হয়েছিল বলে কেস করেছিলেন।। মুখ্যমন্ত্রী বলেন, ওঁর মেডিকেলের রিপোর্ট তিনি কোথা থেকে পেয়েছেন তা জানিয়ে দেবেন। পূর্ব সুরিকে তীব্র কটাক্ষে বিঁধে মুখ্যমন্ত্রী বলেন, উনি ভেবেছিলেন, ভোটে জিতে চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন! অনেক কাগজ পত্রই উনি ড্রয়ারে রেখে গেছিলেন। ওঁর ড্রয়ারেই অনেক কাগজ ছিল বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
এই কাগজ তিনি কোথায় পেয়েছেন, এখন বলছেন না, প্রয়োজন হলেই বলবেন। আজ তা বলছেন না। ওঁর ড্রয়ারেই অনেক কাগজ ছিল বলে জানান মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, ২০২১ সালে নন্দীগ্রামে প্রচারে গিয়ে তিনি অভিযোগ করেছিলেন,বিরুলিয়া বাজারে মন্দিরে প্রণাম করার সময় চার/পাঁচ জন এসে তাঁকে গাড়ির দরজা দিয়ে চেপ্টে দেওয়ায় তাঁর পায়ে চোট লাগে। নন্দীগ্রাম থেকে তিনি সরাসরি এসএসকেএমে চলে আসেন। এরপর পুরো নির্বাচনী প্রচারেই তিনি পায়ে ব্যান্ডেজ বেঁধে, হুইল চেয়ারে চড়ে প্রচার করেন।
সম্প্রতি মুখ্যমন্ত্রী সেই প্রসঙ্গ তুলে সরব হয়ে তাঁর তৎকালীন মেডিকেল রিপোর্ট প্রকাশ করায় রীতিমত রুষ্ট হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তাঁর অনুগামীরা।
আজ ই তাঁর আইনজীবী এই নিয়ে এসএসকেএমে আইনি চিঠিও পাঠিয়েছেন। এরই পালটা নবান্নে মুখ খোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তাঁর বক্তব্য ঘিরে চর্চা এখন তুঙ্গে। প্রশ্ন উঠেছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেডিকেল রিপোর্ট কি ওঁর ড্রয়ারেই ছিল?
সময় এলে প্রয়োজনে তিনি সব জানিয়ে দেবেন বলে মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে জল্পনা চলছে।

Be the first to comment