- এবার SSKM কর্তৃপক্ষকে পাঠানো প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর চিঠি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নের সভাঘরে সাংবাদিক বৈঠক থেকে সরাসরি তিনি মমতাকে বার্তা পাঠালেন, “ওঁকে ওতো ঘাঁটাঘাঁটি করতে মানা করুন, এক্স রে রিপোর্ট আর এমআরআই রিপোর্ট দেখাতে শুরু করি, তাহলে আর বাড়ি থেকে বেরোতে পারবেন না।”
- তফশিলি জাতি ও উপজাতির যে সকল পড়ুয়ারা হস্টেলে থেকে পড়াশোনা করেন, তাঁদের জন্য বরাদ্দ টাকা অনেকটা বাড়ানো হল রাজ্য সরকারের তরফে। অক্টোবর থেকে বাড়ানো হল ভাতা। আগে ১৮০০ দেওয়া হত। বরাদ্দ বাড়িয়ে এবার থেকে ৩, ৩০০ টাকা দেওয়া হবে।
- ‘ভগিনী নিবেদিতা স্কিম’ অ্যাপ্রুভ হয়েছে। প্রথম বর্ষে যে সকল ছাত্রীরা ভর্তি হলেন, চলতি শিক্ষা বর্ষ থেকেই টাকা পাবেন। প্রথম বছর দেওয়া হবে ১৭ হাজার পরের বছর ১৬ হাজার টাকা করে পাবে। শুধুমাত্র অবিবাহিতরাই এই টাকা পাবেন বলে জানান মুখ্যমন্ত্রী।
- একই সঙ্গে ভাতা বাড়ানো হয়েছে কর্মবন্ধু প্রকল্পে। শুভেন্দু বলেন, “কর্ম বন্ধু প্রকল্পে মাত্র ৫ হাজার থেকে বাড়িয়ে ৮ হাজার করেছি।”
- সর্বসম্মতভাবে এসআইআরের সিদ্ধান্ত না হলে, তা স্থগিত হতে পারে। জ্ঞানেশ কুমারের মামলায় বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। এ দিন এই পর্যবেক্ষণ রাখেন বিচারপতি জয়মাল্য বাগচী। ফর্ম-৬ এ কে বদল করেছেন, তা জানতে চাইলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত।
- জুট মিলের শ্রমিকদের জন্য কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে পুজোর মুখে আবাসন তৈরির ঘোষণা রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের। এই খবর শুনে শ্রমিক মহল্লায় খুশির জোয়ার।
- ভুবনেশ্বরে ব্যাঙ্ক প্রতারণা মামলার যোগসূত্রে এ রাজ্যের বড় বাজারে এক ব্যবসায়ীর বাড়িতে হানা ইডির। ১হাজার ১০৯ কোটি টাকার প্রতারণা মামলা ওডিশা এবং বাংলার মোট ৯ জায়গায় চলছে ইডি-র অভিযান।
- বাংলা থেকে রাজ্যসভার প্রার্থী হিসেবে বিধানসভায় মনোনয়ন জমা দিলেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। তাঁর মনোনয়নে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
- বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রাম থানার IC হিসেবে দায়িত্ব পেয়েছিলেন অজয়কুমার মিশ্র। সোমবার তাঁকে বদলি করা হয়েছে। তাঁর জায়গায় দায়িত্বে এলেন দেবাশিস সরকার।
- নদিয়ার কৃষ্ণগঞ্জের পীরপুর পাড়ায় ভর সন্ধ্যায় বিএসএফ জওয়ানের বাড়ির তালা ভেঙে দুঃসাহসিক চুরি । বাড়ির মালিক আনন্দ ঘোষ জানান, তাঁর স্ত্রী অঞ্জলি ঘোষ অসুস্থ থাকার জন্য ডাক্তার দেখাতে গিয়েছিলেন। সেই সময়ে ফাঁকা বাড়ির সুযোগে চোরেরা তালা ভেঙে ঢুকে সর্বস্ব লুট করে নিয়ে যায় বলে অভিযোগ।

Be the first to comment