রোজদিন ডেস্ক : নির্বাচনের আগে তড়িঘড়ি SIR কেন, প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। আবেদনকারী আইনজীবী পিন্টু কারার।শুক্রবার আদালতের উল্লেখ পর্বে এনিয়ে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে উল্লেখ করেন তাঁর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। মামলাকারীর দাবি, এসআইআরের সময়সীমা বাড়ানো হোক। একইসঙ্গে, আদালতের নজরদারিতে এসআইআর করার আবেদন জানিয়েছেন তিনি। মামলায় ২০০২ সালের সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করারও আবেদন জানানো হয়েছে। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। গত সোমবার বাংলায় SIR ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রক্রিয়া।
আমজনতার মনে হাজার প্রশ্ন। তৃণমূলের দাবি, ভোটে ফায়দা নিতে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার উদ্দেশ্যেই ছাব্বিশের আগে এসআইআর করা হচ্ছে। এই আবহে এদিন হাইকোর্টে এসআইআর নিয়ে মামলা দায়েরের অনুমতি চাওয়া হয়। তাতেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল জানান, অনুমতির কোন প্রয়োজন নেই, মামলা দায়ের হলে শুনানি হবে। জানা গিয়েছে, আদালতের নির্দেশ প্রেক্ষিতে মামলা দায়ের হয়েছে। মামলাকারীর আইনজীবী জানান, মামলাকারী এসআইআরের সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়েছেন। আদালতের নজরদারিতে এসআইআর করার কথাও বলেছেন। পাশাপাশি, কেন এসআইয়ের প্রয়োজন? তা স্পষ্ট করার কথাও বলেছেন। এর আগে ২০০২ সালে বাংলায় শেষবার এসআইআর হয়েছিল বাংলায়। সেই মোতাবেক এবারের এসআইআরে ওই বছরের ভোটার তালিকাকে গুরুত্ব দিয়েছে নির্বাচন কমিশন। যাঁদের নাম সেই বছরের তালিকায় রয়েছে, তাঁদের আর কোনও অতিরিক্ত নথি দেখাতে হবে না। তা সত্ত্বেও আমজনতার আশঙ্কা কাটছে না।

Be the first to comment