১৮ ডিসেম্বর রাজ্যে business industry conclave, তবে কি BGBS এর বিকল্প এই conclave হবে ভোটমুখী বাংলায়?

Spread the love

রোজদিন ডেস্ক : আগামী ১৮ ডিসেম্বর ধনধান্য অডিটোরিয়ামে হতে চলেছে বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ। এই বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ নবান্নে মুখ্যমন্ত্রী ও অর্থদপ্তরের মুখ্য উপদেষ্টা অমিত মিত্র সাংবাদিক সম্মেলন করে একথা জানান। আজ এই conclave সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যসচিব মনোজ পন্থ সহ সিনিয়র আইএএস অফিসাররা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আমিতবাবু জানান উন্নয়নমুখী ও বৃদ্ধিকেন্দ্রিক উদ্দেশ্যে আমরা এগোচ্ছি।মুখ্যসচিবের নেতৃত্বে আমাদের উদ্দেশ্য ধারাবাহিক অগ্রগতির লক্ষ্যে একসঙ্গে কাজ করা।এর পাশাপাশি এই conclave কর্মসংস্থানমূলক, রপ্তানি সম্ভাবনামূলক, রাজস্ব আদায়কারী। প্রাকৃতিক দান থেকে শিল্পসম্ভাবনা তুলে ধরা হবে এই শিল্পসম্মেলনের মাধ্যমে।

অমিত মিত্র বলেন এই শিল্প সম্মেলন দুই পায়ে স্বাধীনভাবে দাঁড়াতে সক্ষম। এর এক পা অর্থাৎ একদিকে যেমন রাজ্যের শিল্প সাফল্যের খতিয়ান তুলে ধরবে, তেমনি আরেক পা হলো, আগামী দিনে শিল্প সাফল্যকে এগিয়ে নিয়ে যাওয়া।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*