এসআইআরে অবহেলিত তৃতীয় লিঙ্গ, মামলার অনুমতি দিল না হাইকোর্ট

Spread the love

রোজদিন ডেস্ক : বৃহস্পতিবার বাংলায় শেষ হয়েছে এসআইআরের প্রথম পর্ব। এন্যুমারেশন ফর্ম পূরণ, জমা ও আপলোডের প্রক্রিয়া আপাতত শেষ। আগামী ১৬ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। এই পরিস্থিতিতে ভোটার তালিকায় তৃতীয় লিঙ্গের মানুষদের নাম সঠিক ভাবে অন্তর্ভুক্ত হচ্ছে না, এই দাবিতে জনস্বার্থ মামলা দায়ের করার আর্জি জানান এক আবেদনকারী। কিন্তু আদালতের দ্বারস্থ হওয়া আবেদনকারীকে ফিরিয়ে দিল কলকাতা হাইকোর্ট। সেই মামলা গ্রহণ করল না হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ। কারণ ব্যাখ্যা করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে এসআইআর সংক্রান্ত কোনও মামলা হাইকোর্ট গ্রহণ করতে পারবে না। আপনারা এই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানাতে পারেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*