রোজদিন ডেস্ক : কার্গিল যোদ্ধা কর্ণেল সোনম ওয়াংচুক (অবসরপ্রাপ্ত) প্রয়াত। বয়েস হয়েছিল মাত্র ৬১। আজ লাদাখে র বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। কার্গিল যোদ্ধা, মহাবীর চক্র প্রাপক সোনম ওয়াংচুকের প্রয়াণে লাদাখ সহ সর্বত্র গভীর শোকের ছায়া নেমেছে।
অসমসাহসী এই যোদ্ধার জীবন নিয়ে বহু কাহিনী, ছবি হয়েছে। তাঁর এই আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ সেনা মহল।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তাঁর প্রয়াণে গভীর শোক ব্যক্ত করে তাঁকে “লাদাখের গর্বিত পুত্র” বলে শ্রদ্ধা জানান। অপারেশন বিজয় এর সময় তাঁর অসম সাহস, শৌর্য, জাতির প্রতি সেবার কথা স্মরণ করেন। প্রচন্ড ঠান্ডায় তিনি যেভাবে শত্রুদের মোকাবিলা করেছিলেন তার গৌরব গাথা এখনও লাদাখের সবার মুখে মুখে ফেরে।
লাদাখ ভিত্তিক সেনা বাহিনী অসমসাহসী এই যোদ্ধার প্রতি শ্রদ্ধা, সম্মান জানিয়ে বলেছে,
সোনম ওয়াংচুক সবার মনে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

Be the first to comment